এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চুড়ামনকাটির যুবদল নেতা হাফিজ ও সেচ্ছাসেবকদল নেতা রসুল বহিষ্কার

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

    চুড়ামনকাটির যুবদল নেতা হাফিজ ও সেচ্ছাসেবকদল নেতা রসুল বহিষ্কার

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম


    যশোর সদর উপজেলার চুড়ামনকাটি চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম রসুলকে বহিষ্কার করা হয়েছে। 


    দলের নীতি আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকায় শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে  শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়। 


    যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বারংবার নিষেধ ও সতর্ক করা সত্ত্বেও চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান দলের নীতি, আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে সংগঠনের নির্দেশ অনুযায়ী তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সদর উপজেলা যুবদল ইতিমধ্যে এই বহিষ্কার আদেশ কার্যকর করেছে। 


    প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের এখন থেকে হাফিজের সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হলো। 


    এদিকে,  যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব রাজু আহম্মেদ অনুমোদনকৃত আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ঠ অভিযোগে চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম রসূলকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…