এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজদিখানে দুটি সড়কের নামফলক উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পিএম

    সিরাজদিখানে দুটি সড়কের নামফলক উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পিএম

    মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুটি সড়কের নামফলক উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


    শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় ‘মাস্টার আব্দুর রহমান কাল’ সড়কের নামফলক উন্মোচন করেন তিনি। এরপর তিনি ইছাপুরা ইউনিয়নে ‘বাবু নলিনীকান্ত ব্যানার্জী’ সড়কের নামফলক উদ্বোধন করেন।


    উদ্বোধন শেষে বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে তিনি মধ্যপাড়া ইউনিয়নে শহীদ মো. মস্তফাজামান সমুদ্র কাল ও মাস্টার আব্দুর রহমান কালের কবর পৃথকভাবে জিয়ারত করেন।


    এ সময় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক সৈয়দা নূরনাহার আশরাফী, জেলা পুলিশ সুপার মো. মিনহাজুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…