এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শরীয়তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫টি ঘর ভস্মীভূত, নিঃস্ব দুই পরিবার

    এম এম জসিম উদ্দিন, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
    এম এম জসিম উদ্দিন, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

    শরীয়তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫টি ঘর ভস্মীভূত, নিঃস্ব দুই পরিবার

    এম এম জসিম উদ্দিন, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

    শরীয়তপুরের দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের এরশাদ বেপারীর কান্দি গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই গৃহস্থের পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। 


    শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ওই পরিবারগুলোর সবকিছু পুড়ে শেষ হয়ে যায়।


    স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী জব্বার ঢালীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন— মান্নান ভূঁইয়া (৬৫), নজু ভূঁইয়া (৪০), জব্বার ঢালী ও মাসুদ ঢালী। অগ্নিকাণ্ডে তাদের প্রত্যেকের একটি করে বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।


    ক্ষতিগ্রস্ত নজু ভূঁইয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “জব্বার ঢালী আমার প্রতিবেশী। তাঁর রান্নাঘর আর আমার থাকার ঘর লাগোয়া ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। দেনা পরিশোধের জন্য ব্যাংক থেকে তোলা ২ লাখ নগদ টাকা এবং স্ত্রীর কানের দুলসহ ঘরের কোনো আসবাবপত্রই বের করতে পারিনি।” তিনি আরও জানান, এলাকাটি অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো পৌঁছাতে পারেননি, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়ে গেছে।


    প্রতিবেশী সুফিয়া (২০) জানান, তাঁরা চাঁদপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিছুদূর যাওয়ার পর আগুনের সংবাদ পেয়ে ফিরে এসে দেখেন তিনটি ঘর জ্বলছে। পরে গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও চোখের নিমিষেই পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।


    এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…