বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইইসিই বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুষার মাহমুদ। সেক্রেটারি মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মাদ আবু সামা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।
নবনির্বাচিত সভাপতি তুষার মাহমুদ বলেন, দায়িত্ব পাওয়া তার জন্য সম্মানের পাশাপাশি দায়বদ্ধতার বিষয়। তিনি বলেন, “এই দায়িত্ব কোনো ক্ষমতার নয়, বরং একটি আমানত।” সংগঠনের কর্মী ও সদস্যদের নৈতিক ও আদর্শিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
সেক্রেটারি মুহাম্মাদ আবু সামা বলেন, সেক্রেটারির দায়িত্ব একটি কঠিন দায়িত্ব। তিনি দায়িত্ব পালনে সবার দোয়া কামনা করেন এবং আমানতের হক আদায়ে সচেষ্ট থাকার কথা জানান।
ইখা