এইমাত্র
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • রায়পুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মতবিনিময়
  • পাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তুষার মাহমুদ, সেক্রেটারি আবু সামা
  • বাঘাইছড়িতে বিভিন্ন স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ
  • একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ
  • এবারও রমজানজুড়ে প্রতিলিটার দুধ ১০ টাকা করে বিক্রি করলেন জেসি এগ্রো ফার্ম
  • শিক্ষা মন্ত্রাণালয়ে দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী
  • বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
  • সংকটে সাতকানিয়ার ইটভাটা শিল্প
  • লংগদু জোনে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ
  • আজ বৃহস্পতিবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ পিএম

    বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ পিএম

    বরিশাল সদর উপজেলার রায়পাশা–কড়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিএনপি কর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরীকে (৬০) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।


    খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ শিবপাশা বাদামতলা পুলসংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত দেলোয়ার হোসেন চৌধুরী উত্তর কড়াপুর গ্রামের মৃত নজির চৌধুরীর ছেলে।


    স্থানীয় বাসিন্দারা জানান, একটি বাইসাইকেল ও গলার মাফলার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা বাইসাইকেলের মালিককে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সাইকেলের কাছেই রাস্তার পাশে ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


    স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, দেলোয়ার হোসেন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। একই এলাকার কয়েকজন ব্যক্তির সঙ্গে তার বিরোধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হতে পারে।


    বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ডোবার পানিতে ফেলে রাখে। ঘটনার তদন্ত চলছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…