এইমাত্র
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • রায়পুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মতবিনিময়
  • পাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তুষার মাহমুদ, সেক্রেটারি আবু সামা
  • বাঘাইছড়িতে বিভিন্ন স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ
  • একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ
  • এবারও রমজানজুড়ে প্রতিলিটার দুধ ১০ টাকা করে বিক্রি করলেন জেসি এগ্রো ফার্ম
  • শিক্ষা মন্ত্রাণালয়ে দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী
  • বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
  • সংকটে সাতকানিয়ার ইটভাটা শিল্প
  • আজ বৃহস্পতিবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম
    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

    শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

    ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তীনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় কেসমত আলী (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।


    স্থানীয়রা জানান, কেসমত আলীর সঙ্গে তার ছোট বোনজামাই নবিছদ্দির কয়েক বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের সদস্যরা কেসমত আলীকে মারধর করেন বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আহত হন।


    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


    ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে অভিযুক্ত নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে আটক করেছে পুলিশ।


    ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন বলেন, কেসমত আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আঘাতজনিত কারণ বা স্ট্রোক—দুটির যেকোনো একটির কারণে মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে।


    শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…