এইমাত্র
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • রায়পুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মতবিনিময়
  • পাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তুষার মাহমুদ, সেক্রেটারি আবু সামা
  • বাঘাইছড়িতে বিভিন্ন স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ
  • একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ
  • এবারও রমজানজুড়ে প্রতিলিটার দুধ ১০ টাকা করে বিক্রি করলেন জেসি এগ্রো ফার্ম
  • শিক্ষা মন্ত্রাণালয়ে দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী
  • বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
  • সংকটে সাতকানিয়ার ইটভাটা শিল্প
  • আজ বৃহস্পতিবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রায়পুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মতবিনিময়

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

    রায়পুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মতবিনিময়

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

    আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে লক্ষীপুরের রায়পুর উপজেলা প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রশাসনের কর্মকর্তা, বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।

    সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, কৃত্রিম সংকট সৃষ্টি রোধ এবং অতিরিক্ত মূল্যবৃদ্ধি প্রতিরোধে কঠোর মনিটরিং জোরদারের বিষয়ে আলোচনা হয়।

    সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল, রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ ও সেক্রেটারি আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার তদারকি বাড়ানো হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় সক্রিয় সহযোগিতার আহ্বান জানানো হয়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…