বুধবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকা তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চুরি, ডাকাতি ও মাদকসহ ৯টি চাঞ্চল্যকর মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকা তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হলো- আব্দুল করিম (৩৭)। তিনি উপজেলার চাতুরী ইউনিয়নের উত্তর চাতরী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) শিমুল চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের জানায়, আব্দুল করিমের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে আনোয়ারা থানা ছাড়াও ত্রিশাল থানা, চান্দিনা থানা, মীরসরাই থানা, ফটিকছড়ি থানা ও কর্ণফুলি থানা এলাকায়ও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে সে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর বুধবার (১৯ ফেব্রুয়ারি) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’
এসআর