এইমাত্র
  • নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক করল ইসি
  • শৈলকুপায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যু, আটক ২
  • রায়পুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মতবিনিময়
  • পাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তুষার মাহমুদ, সেক্রেটারি আবু সামা
  • বাঘাইছড়িতে বিভিন্ন স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ
  • একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ
  • এবারও রমজানজুড়ে প্রতিলিটার দুধ ১০ টাকা করে বিক্রি করলেন জেসি এগ্রো ফার্ম
  • শিক্ষা মন্ত্রাণালয়ে দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী
  • বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
  • সংকটে সাতকানিয়ার ইটভাটা শিল্প
  • আজ বৃহস্পতিবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    হিরো আলম গ্রেপ্তার

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

    হিরো আলম গ্রেপ্তার

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
    সংগৃহীত ছবি

    আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে (আশরাফুল আলম) নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়েছে।


    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হকের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।


    মামলার অভিযোগে বলা হয়, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখান হিরো আলম। পরে তাকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করা হয় বলে অভিযোগ করা হয়েছে।


    এ অভিযোগ অস্বীকার করায় ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানা গেছে।


    পরে আদালত অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই হিরো আলমকে গ্রেপ্তার করা হয়।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…