এইমাত্র
  • বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, কয়েক বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
  • আরেক দফায় বাড়লো স্বর্ণের দাম
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
  • কালিয়াকৈরে মৎস্য খামার থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ
  • বরিশালে সাবেক প্রতিমন্ত্রী, পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলার নির্দেশ
  • নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার
  • ফসলি জমিতে পুকুর খনন বরদাশত করা হবে না: এমপি চাঁদ
  • ইতালিতে প্রবাসীদের ইফতার ও দোয়া মাহফিল
  • সিদ্ধিরগঞ্জে ওলামা লীগের সভাপতি মোতালিব গ্রেপ্তার
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম

    ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম


    পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে ফের মাথাচাড়া দিচ্ছে জেন-জি বিক্ষোভ। রাজধানী তেহরানে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছেন ইরানের সাধারণ লোকজন।

    এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত ডিসেম্বর-জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছিলেন, সেই নিহতদের স্মরণ করে এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে শনিবার রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু করে দেশটির তরুণ প্রজন্মের সরকারবিরোধী অংশ। তাদের বিক্ষোভের পাল্টায় সরকারের পক্ষে মিছিল-সমাবেশের ডাক দেয় ক্ষমতাসীন সরকারের পক্ষে থাকা তরুণ-তরুণীরা।

    ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ তাদের প্রতিবেদনে জনিয়েছে, তেহরানের তিনটি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিক্ষোভ, আর এই তিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রে রয়েছে শরিফ বিশ্ববিদ্যালয়। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে শরিফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মুহম্মদ রেজা শাহ পাহালভির সময়ে পতাকা হাতে নিয়ে মিছিল করছেন, সেই মিছিলে ব্যাপকভাবে দেওয়া হচ্ছে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…