এইমাত্র
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
  • পরাজিত প্রার্থীর বাসায় বিজয়ী এমপি, করালেন মিষ্টিমুখ
  • বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, কয়েক বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
  • আরেক দফায় বাড়লো স্বর্ণের দাম
  • কালিয়াকৈরে মৎস্য খামার থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ
  • বরিশালে সাবেক প্রতিমন্ত্রী, পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলার নির্দেশ
  • নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার
  • ফসলি জমিতে পুকুর খনন বরদাশত করা হবে না: এমপি চাঁদ
  • ইতালিতে প্রবাসীদের ইফতার ও দোয়া মাহফিল
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    প্রবাস

    ইতালিতে প্রবাসীদের ইফতার ও দোয়া মাহফিল

    ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম
    ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম

    ইতালিতে প্রবাসীদের ইফতার ও দোয়া মাহফিল

    ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম

    ইতালিতে প্রবাসীদের সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় কাচা বাজারের সামনে এই আয়োজন সম্পন্ন হয়। যেখানে কয়েক শতাধিক বাংলাদেশি প্রবাসী, বিভিন্ন দেশের মুসল্লীসহ স্থানীয় ইতালিয়ান নাগরিকরাও অংশগ্রহণ করেন।


    ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তির জন্য দোয়া করেন এবং প্রবাসীদের সামাজিক সংহতির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 


    এ সময় উপস্থিত ছিলেন, কমিউনিটির সভাপতি এমদাদুর রহমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তারেক আহমেদ, প্রচার সম্পাদক মাসুদ আলী, দপ্তর ও আইন সম্পাদক জাহাঙ্গীর হুসেন বাবলু, অর্থ সম্পাদক শিবলী সাদিক, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক।


    আয়োজকেরা জানান, ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও কল্যাণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…