নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে কৃষক লীগ নেতা আব্দুল মোতালিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিজমিজি থেকে তাকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। আব্দুল মোতালিব নারায়ণগঞ্জ মহানগর ওলামা লীগের সভাপতি।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাহতাব সময়ের কণ্ঠস্বরকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংগঠিত হত্যা মামলার আসামি আব্দুল মোতালেব দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ইখা