এইমাত্র
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
  • পরাজিত প্রার্থীর বাসায় বিজয়ী এমপি, করালেন মিষ্টিমুখ
  • বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, কয়েক বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
  • আরেক দফায় বাড়লো স্বর্ণের দাম
  • কালিয়াকৈরে মৎস্য খামার থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ
  • বরিশালে সাবেক প্রতিমন্ত্রী, পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলার নির্দেশ
  • নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার
  • ফসলি জমিতে পুকুর খনন বরদাশত করা হবে না: এমপি চাঁদ
  • ইতালিতে প্রবাসীদের ইফতার ও দোয়া মাহফিল
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফসলি জমিতে পুকুর খনন বরদাশত করা হবে না: এমপি চাঁদ

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম
    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম

    ফসলি জমিতে পুকুর খনন বরদাশত করা হবে না: এমপি চাঁদ

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম

    রাজশাহী-৬ (বাঘা–চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেছেন, ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খননের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কঠোর অবস্থান নেওয়া হবে।


    রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহীর বাঘা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এ রাজশাহী-৬ আসন থেকে নির্বাচিত এমপি আবু সাঈদ চাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাপা নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এবং পরিবেশ সংরক্ষণ ও এলাকার উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।


    এমপি চাঁদ বলেন, “কোনো অবস্থাতেই ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খনন বরদাশত করা হবে না। এ কাজে যদি কোনো রাজনৈতিক ব্যক্তি বা প্রভাবশালী মহল জড়িত থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে।”


    তিনি আরও বলেন, বাঘা-চারঘাটের কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা অগ্রাধিকারভিত্তিতে দেখা হবে। প্রশাসন ও সচেতন নাগরিকদের সঙ্গে সমন্বয় করে পরিবেশবিধ্বংসী কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    মতবিনিময় সভায় বাপার নেতারা বাঘা-চারঘাট এলাকায় নদীভাঙন, পরিবেশ দূষণ, অবৈধ বালু উত্তোলন ও বৃক্ষনিধন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণে নবনির্বাচিত এমপির সহযোগিতা কামনা করেন।


    সভায় উপস্থিত ছিলেন বাপা বাঘা উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক প্রভাষক মো. হামিদুল ইসলাম, সহসভাপতি অধ্যাপক বাবু নীরেন্দ্র নাথ সরকার, যুগ্ম সম্পাদক রানু আক্তারী, সদস্য সাংবাদিক হামিদ মিঞা ও মোস্তাফিজুর রহমান, বাঘা পৌরসভা শাখার সভাপতি বেনজির আহমেদ বিপ্লব, সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, আড়ানী পৌর শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মাসুদ, সহসভাপতি মহাসেন আলী, ড. এনামুল হক, নির্বাহী সদস্য সলিমুদ্দিন আহমেদসহ অন্য নেতৃবৃন্দ।


    সভা শেষে এলাকার পরিবেশ সুরক্ষা ও উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিতরা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…