এইমাত্র
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
  • পরাজিত প্রার্থীর বাসায় বিজয়ী এমপি, করালেন মিষ্টিমুখ
  • বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, কয়েক বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
  • আরেক দফায় বাড়লো স্বর্ণের দাম
  • কালিয়াকৈরে মৎস্য খামার থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ
  • বরিশালে সাবেক প্রতিমন্ত্রী, পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলার নির্দেশ
  • নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার
  • ফসলি জমিতে পুকুর খনন বরদাশত করা হবে না: এমপি চাঁদ
  • ইতালিতে প্রবাসীদের ইফতার ও দোয়া মাহফিল
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কালিয়াকৈরে মৎস্য খামার থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম

    কালিয়াকৈরে মৎস্য খামার থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি মৎস্য খামার থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লতিফপুর জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।


    স্থানীয়দের দেওয়া তথ্যমতে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের জালাল উদ্দিনের একটি মৎস্য খামারে সকালে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন।


    খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেনের নেতৃত্বে একটি দল সকাল আনুমানিক ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে খামার থেকে লাশটি উদ্ধার করে।


    পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একদিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।


    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…