এইমাত্র
  • নামি দামি দোকান নয়, ফুটপাতের ইফতারেই ভরসা স্বল্প আয়ের মানুষের
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চাঁদপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

    চাঁদপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

    পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র চাঁদপুর শহর শাখার উদ্যোগে ২ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।


    রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আল আমিন মডেল মাদ্রাসা মাঠে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহাজান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহাজান খান এবং শহর জামায়াতের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন। এছাড়াও দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের তাৎপর্য হলো আত্মসংযম ও মানবতার শিক্ষা গ্রহণ করা। সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে অন্তত কিছুটা হলেও তাদের পরিবারের উপকার হবে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।


    অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মাঝে সুশৃঙ্খলভাবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…