এইমাত্র
  • নামি দামি দোকান নয়, ফুটপাতের ইফতারেই ভরসা স্বল্প আয়ের মানুষের
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    মুসলমানদের রুখতে নতুন জোট গড়ার ঘোষণা মোদি-নেতানিয়াহুর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

    মুসলমানদের রুখতে নতুন জোট গড়ার ঘোষণা মোদি-নেতানিয়াহুর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
    সংগৃহীত ছবি

    দখলদার ইসরাইলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক জোট গড়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। তার মতে যা মূলত 'উগ্রবাদী শক্তি'র বিরুদ্ধে একটি ঢাল হিসেবে কাজ করবে । 


    রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ইসরাইল সফরকে কেন্দ্র করে এই পরিকল্পনার কথা জানান তিনি। নেতানিয়াহু এই জোটকে একটি ‘হেক্সাগন’ বা ষড়ভুজাকৃতির জোট হিসেবে বর্ণনা করেছেন, যেখানে ভারত একটি প্রধান অংশীদার হিসেবে থাকবে। 


    ইসরাইলি নেতার মতে, এই জোটটি মূলত দুটি শক্তির বিরুদ্ধে কাজ করবে—একটি হলো ইরান-নেতৃত্বাধীন শিয়া অক্ষ এবং অন্যটি হলো বর্তমানে মাথাচাড়া দিয়ে ওঠা উগ্র সুন্নি অক্ষ।


    নেতানিয়াহু বলেন, ভারতের পাশাপাশি গ্রিস, সাইপ্রাস এবং এশিয়া, আফ্রিকা ও আরব বিশ্বের আরও বেশ কিছু দেশ এই জোটের অন্তর্ভুক্ত হবে যারা ইসরাইলের সঙ্গে সমমনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি এক বার্তায় জানান, ভারত ও ইসরাইলের মধ্যে উদ্ভাবন, বিশ্বাস এবং অগ্রগতির যে মজবুত বন্ধন রয়েছে, ভারত তাকে অত্যন্ত গুরুত্ব দেয়। 


    বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরাইল ইরান-সমর্থিত হিজবুল্লাহসহ অন্যান্য শিয়া সশস্ত্র গোষ্ঠীর শক্তি কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই নতুন জোট সেই কৌশলকে আরও বিস্তৃত করবে।


    তবে নেতানিয়াহুর এই 'উগ্র সুন্নি অক্ষ' বলতে ঠিক কাদের বুঝিয়েছেন তা স্পষ্ট না করলেও, এর আগে তিনি মুসলিম ব্রাদারহুডকে এই তালিকায় প্রধান শত্রু হিসেবে উল্লেখ করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে তুরস্ক এবং সৌদি আরবের মতো বড় সুন্নি দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। বিশেষ করে গাজায় চলমান হত্যাযজ্ঞের কারণে সৌদি আরব ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে এবং আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াটিও এখন হুমকির মুখে। 


    এই ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নেতানিয়াহু ভারত ও অন্য মিত্রদের নিয়ে এই নতুন ‘হেক্সাগন’ জোটের স্বপ্ন দেখছেন।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…