এইমাত্র
  • কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪
  • ঢাবির প্রশ্নে হাদির উক্তি ‘জান দেব, তবু জুলাই দেব না’
  • সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
  • টেকনাফ পাহাড়ে রহস্যময় আগুন, বনভূমি পুড়ে ছাই
  • ঘুষ-পার্সেন্টেজ বন্ধের আহ্বান জানালেন এমপি ফখরুল ইসলাম
  • শিক্ষানুরাগী আফজাল হোসেন সরকারের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ
  • কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি শুরু আজ, ক্লাস শুরু ১২ এপ্রিল
  • বাঁশখালীতে কুপিয়ে লবণ লুটের পর ভুক্তভোগীর বিরুদ্ধেই চাঁদাবাজির মামলা
  • ৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করছে ইইউ
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    এবার ভিনিসিয়ুসকে ‘বানর’ বলে নিষিদ্ধ হলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ এএম

    এবার ভিনিসিয়ুসকে ‘বানর’ বলে নিষিদ্ধ হলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ এএম


    গত সপ্তাহে বেনফিকার মাঠে চ্যাম্পিয়ন্স লিগ নকআউট প্লে অফে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচের মাঝপথে প্রায় ১০ মিনিট বন্ধ ছিল খেলা। এই ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিলো উয়েফা। আর্জেন্টাইন ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা।


    আগামীকাল (বুধবার) সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগ খেলবে দুই দল। এই ম্যাচে প্রেস্তিয়ান্নিকে খেলানো যাবে না। প্রথম লেগ ১-০ গোলে জিতেছে মাদ্রিদ ক্লাব।


    ভিনিসিয়ুস একমাত্র গোলের পর বেনফিকার কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে উন্মত্ত উদযাপন করেন ভিনিসিয়ুস। সামনে ছিলেন স্বাগতিক দর্শকরাও। বিষয়টি মোটেও ভালো লাগেনি প্রেস্তিয়ান্নি ও বেনফিকার অন্য খেলোয়াড়রা।


    কিছুক্ষণ পরই ভিনিসিয়ুস প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ আনেন। রেফারি ম্যাচ বন্ধ করে দেন। তার সতীর্থ কিলিয়ান এমবাপে জানান, প্রেস্তিয়ান্নি জার্সিতে মুখ ঢেকে ‘বানর’ বলেছিলেন ব্রাজিলিয়ানকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড উয়েফাকে জানান, বর্ণবাদী কোনো মন্তব্য তিনি করেননি। ‘সমকামীবিরোধী’ একটি শব্দ ব্যবহার করেন তিনি।


    আপাতত তাকে দ্বিতীয় লেগের জন্য নিষিদ্ধ করা হয়েছে। উয়েফার তদন্ত চলমান। তদন্ত শেষে বর্ণবাদী মন্তব্যের কারণে দোষী সাব্যস্ত হলে উয়েফার ডিসিপ্লিনারি আচরণবিধি অনুযায়ী ১০ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন তিনি।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…