এইমাত্র
  • জ্ঞানের বাতিঘরে এখন আর আলো জ্বলে না
  • সময়মতো অফিসে উপস্থিত না হলে পড়তে হবে শাস্তির মুখে: আইন মন্ত্রণালয়ের আদেশ
  • চট্টগ্রামে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে ২ জনের মৃত্যু
  • কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪
  • ঢাবির প্রশ্নে হাদির উক্তি ‘জান দেব, তবু জুলাই দেব না’
  • সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
  • টেকনাফ পাহাড়ে রহস্যময় আগুন, বনভূমি পুড়ে ছাই
  • ঘুষ-পার্সেন্টেজ বন্ধের আহ্বান জানালেন এমপি ফখরুল ইসলাম
  • শিক্ষানুরাগী আফজাল হোসেন সরকারের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ
  • কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি শুরু আজ, ক্লাস শুরু ১২ এপ্রিল
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শিক্ষানুরাগী আফজাল হোসেন সরকারের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ

    মো. আশরাফুল আলম, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ এএম
    মো. আশরাফুল আলম, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ এএম

    শিক্ষানুরাগী আফজাল হোসেন সরকারের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ

    মো. আশরাফুল আলম, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ এএম

    শিক্ষানুরাগী, বিশিষ্ট সংগঠক, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন সরকারের ৩৬তম মৃত্যু বার্ষিকী আজ। ১৯৯০ সালের ২৪ ফেব্রুয়ারির আজকের এই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী আফজাল হোসেন সরকার ১৯২৭ সালের ১ আগস্ট সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ- ১ (কাজীপুর ও আংশিক সদর) আসনের নির্বাচিত সংসদ সদস্য সেলিম রেজার পিতা তিনি।


    আফজাল হোসেন সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গঠিত জাগদলের কাজীপুর থানার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন যা পরবর্তীতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বরে বিএনপি নামে প্রতিষ্ঠিত হয়। আফজাল হোসেন সরকার স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে একাধিকবার চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি কাজীপুর থানা পরিষদের চেয়ারম্যান, পাবনা ডিসট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান, পাবনা জেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতিও নির্বাচিত হন।


    শিক্ষানুরাগী আফজাল হোসেন সরকার ১৯৬৮ সালে একক প্রচেষ্টায় চালিতাডাঙ্গা বিবিএন উচ্চবিদ্যালয় ও দুটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯৮৪ সালে আফজাল হোসেন কাজীপুর শিশুকল্যাণ ট্রাষ্টি বোর্ড নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন যার মাধ্যমে কাজীপুরের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেয়া হতো। পরবর্তীতে এটির সাথে সপ্তম শ্রেণিও যুক্ত হয়।


    আফজাল হোসেন সরকার মৃত্যুকালে দুই মেয়ে ও চার পুত্র সন্তানকে রেখে গেছেন। যাদের একজন সেলিম রেজা বর্তমানে সংসদ সদস্য, গোলাম মোস্তফা এপেক্স জুট মিলস্ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরু পারভেজ, ছোট ছেলে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহসীন রেজা।


    আফজাল হোসেন সরকারের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার পরিবার এবং কাজীপুরের বিভিন্ন প্রতিষ্ঠান দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করেছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…