কক্সবাজার টেকনাফে গহীন পাহাড়ে রাতের অন্ধকারে রহস্যময় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক একর সামাজিক বনায়ন ও পশু খাদ্য বাগান।
তথ্য নিয়ে জানা যায়, টেকনাফের উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া উত্তর শীলখালী এলাকার অন্তর্গত গহীন পাহাড়ে হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সল্প সময়ের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক একর পাহাড়ি বনাঞ্চলের বিভিন্ন প্রজাতির ছোট বড় গাছ পালা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এই রহস্যময় আগুনের সূত্রপাত ঘটেছে বলে সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছেন স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা।
তারা জানায়, সোমবার সন্ধ্যার পর হঠাৎ করে পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। খবর নিয়ে জানতে পারি অত্র এলাকার শহর মুল্লুক এক যুবক গহীন পাহাড়ে গড়ে উঠা চনখোলা পরিস্কার করার জন্য বনে আগুন দেয়। ক্ষণিকের মধ্যে উক্ত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। এতে ভয়াবহ আগুনের তীব্রতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাশাপাশি পুড়ে ছাই হয়ে প্রায় শতাধিক একর পাহাড়ি বনাঞ্চলের বিভিন্ন প্রজাতির ছোট বড় গাছ পালা।
এবিষয়ে বাহারছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমান উল্লাহ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, খবর নিয়ে জানতে পারি বাগান পরিষ্কার করতে দেওয়া আগুনের লেলিহান শিখা মুহুর্তেই আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা খুবেই কঠিন হয়ে পড়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি সময়ের কণ্ঠস্বরকে বলেন, রাতের অন্ধকারে পাহাড়ে আগুন লাগার বিষয়টির মধ্যে রহস্য থাকতে পারে। তাদের ধারণা পাহাড়ী বনভুমি দখলে লিপ্ত অসাধু চক্রের হাত থাকতে পারে। সঠিক ভাবে তদন্ত করলে আগুন লাগার আসল রহস্য উদঘাটন হবে।
এবিষয়ে জানতে চাইলে বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার দায়িত্বরত বিট কর্মকর্তা আবুল কালাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, আগুন লাগার খবরটি পাওয়ার সাথে সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনের সহায়তায় বন বিভাগে কর্মরত সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলের চিত্র গহীন পাহাড়ে এবং রাতের অন্ধকারে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে টেকনাফ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। আশা করছি উক্ত বাহিনীর সদস্যরা পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে বলেও জানান তিনি।
পিএম