এইমাত্র
  • কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারে নারী-শিশুসহ দগ্ধ ৪
  • ঢাবির প্রশ্নে হাদির উক্তি ‘জান দেব, তবু জুলাই দেব না’
  • সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
  • টেকনাফ পাহাড়ে রহস্যময় আগুন, বনভূমি পুড়ে ছাই
  • ঘুষ-পার্সেন্টেজ বন্ধের আহ্বান জানালেন এমপি ফখরুল ইসলাম
  • শিক্ষানুরাগী আফজাল হোসেন সরকারের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ
  • কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি শুরু আজ, ক্লাস শুরু ১২ এপ্রিল
  • বাঁশখালীতে কুপিয়ে লবণ লুটের পর ভুক্তভোগীর বিরুদ্ধেই চাঁদাবাজির মামলা
  • ৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করছে ইইউ
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    প্রবাস

    ইতালিতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ এএম
    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ এএম

    ইতালিতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ এএম


    ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক বেল্লাল বেপারী (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 


    সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছে নিহতের পরিবার। নিহত বেল্লাল ডাসার উপজেলার পূর্ব খান্দুলী এলাকার ইউনুস বেপারীর ছেলে।


    নিহতের চাচাতো ভাই বিএম রতন বেপারী জানান, সংসারের হাল ধরার জন্য প্রায় নয় মাস আগে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পথে ইতালিতে পাড়ি জমান বেল্লাল। গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে ইতালির মিলানো শহরে সড়কে হেঁটে যাওয়ার সময় একটি প্রাইভটকারের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন। ৫ দিন পর সোমবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


    এদিকে ইতালিতে বেল্লাল বেপারীর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার।


    এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি খুবই বেদনাদায়ক। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…