দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, শুভাঢ্যা খাল খনন শেষে জনস্বার্থে দ্বিতীয় ধাপের কাজ শুরু করা হবে। শুয়ারেজ লাইন ও ড্রেনেজ ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সকল সুবিধা নিশ্চিত করা হবে। এজন্যে প্রয়োজনে প্রকল্পের মাত্রা বৃদ্ধি করা হবে।
এ সময় খাল খনন প্রকল্পে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সেনা কর্মকর্তাদের সাথে দীর্ঘ সময় খালের বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনাসহ প্রত্যেকে সুন্দর দিক নির্দেশনা দেন এই মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক, বিএনপি ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীসহ একাধিক সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ইখা