এইমাত্র
  • পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর
  • বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ছাত্রদল নেতা
  • সখীপুরে ভিনদেশি ক্যাপসিকাম চাষে স্বপ্ন বুনছেন জয়নাল আবেদীন
  • ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
  • যেভাবে একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি পেলো নোবিপ্রবির আওয়ামীপন্থী শিক্ষকরা
  • ডিজিটাল প্রতারণা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি চাঁদের
  • ফটিকছড়ি-খাগড়াছড়ির সংযোগ সড়কে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
  • উলিপুরে ভোটকেন্দ্র সংস্কারে অনিয়মের অভিযোগ
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সরওয়ার জামাল নিজাম এমপির হাসপাতালকান্ড

    প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ছাত্রদল নেতা

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম
    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

    প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ছাত্রদল নেতা

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

    চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ঘিরে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।


    অভিযুক্ত ব্যক্তির নাম অহিদুল ইসলাম চৌধুরী। তিনি নিজেকে দক্ষিণ জেলা ছাত্রদলের নেতা হিসেবে পরিচয় দিয়েছেন এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের অনুসারী বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, সংবাদ প্রকাশের জেরে তিনি সাংবাদিককে ফোনে হুমকি ও গালিগালাজ করেন।


    ভুক্তভোগী সাংবাদিক মো. রেজাউল করিম সাজ্জাদ (২৮) চট্টগ্রামের আঞ্চলিক টেলিভিশন সিপ্লাস টিভি ও অনলাইন সংবাদমাধ্যম চাটগাঁ নিউজে কর্মরত। পাশাপাশি তিনি আনোয়ারা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।


    সাজ্জাদের অভিযোগ, সংসদ সদস্যের হাসপাতাল পরিদর্শনের সময় রোগী ভোগান্তি ও বিতর্কিত পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশের পর তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়। পরে একটি ফোনালাপে অভিযুক্ত ব্যক্তি নিজেকে “দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদ” পরিচয় দিয়ে বলেন, এমপির বিরুদ্ধে কোনো রোগী, চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অডিও রেকর্ডে অভিযুক্তকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে এবং হুমকি দিতে শোনা যায়। 


    এক পর্যায়ে তিনি বলেন, 'এই তথ্য সাজ্জাদের কাছে কীভাবে গেল, ওকে ব্লেড দিয়ে আঘাত করবো। সম্পর্ক ভালো আছে, ভালো থাক।' 


    এ বিষয়ে সাংবাদিক রেজাউল করিম সাজ্জাদ বলেন, 'রোগীদের কাছ থেকে তথ্য নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে সংবাদ প্রকাশ করার পর স্থানীয় কয়েকজন নেতাকর্মী আমাকে হুমকি দেন। সর্বশেষ গত রাতে এক ছাত্রদল নেতা আমার সহকর্মীর মাধ্যমে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এটি শুধু আমার জন্য নয়, সামগ্রিকভাবে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।'


    বিষয়টি অস্বীকার অভিযুক্ত ছাত্রদল নেতা অহিদুল বলেন, আমি কোনো ধরনের হুমকি দিইনাই। আমি বিশেষ করে আমার নেতা নিজাম সাহেব ও আমার দলকে নিয়ে যাতে আর মিথ্যা সংবাদ প্রচার না করে তার জন্য তাকে সাবধান করেছি। হুমকির বিষয়ে যদি কোনো ধরনের নিউজ করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।'


    আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 


    ঘটনার পর আনোয়ারায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে এ ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। দ্রুত সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।


    আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক বলেন, 'বিভিন্ন সময়ে এসব ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে। সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য গুরুতর হুমকি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।'

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…