এইমাত্র
  • পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর
  • বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ছাত্রদল নেতা
  • সখীপুরে ভিনদেশি ক্যাপসিকাম চাষে স্বপ্ন বুনছেন জয়নাল আবেদীন
  • ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
  • যেভাবে একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি পেলো নোবিপ্রবির আওয়ামীপন্থী শিক্ষকরা
  • ডিজিটাল প্রতারণা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি চাঁদের
  • ফটিকছড়ি-খাগড়াছড়ির সংযোগ সড়কে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
  • উলিপুরে ভোটকেন্দ্র সংস্কারে অনিয়মের অভিযোগ
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ডিজিটাল প্রতারণা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি চাঁদের

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম
    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

    ডিজিটাল প্রতারণা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি চাঁদের

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

    রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ ডিজিটাল প্রতারণা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ডিজিটাল অন্ধকার ও মাদকের ছায়াজগতের বিরুদ্ধে সমন্বিত ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


    বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


    এমপি চাঁদ বলেন, আমার জানামতে লালপুরের পর বাঘায় তুলনামূলক বেশি হ্যাকার সক্রিয় রয়েছে। খুব শিগগিরই থানার ওসির সঙ্গে সমন্বয় করে হ্যাকার ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ডিজিটাল প্রতারণা, ইমু-বিকাশ হ্যাকিং, চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। সে যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।


    তিনি তেপুকুরিয়া-আড়পাড়া এলাকাকে বিশেষ নজরদারির আওতায় আনার কথাও উল্লেখ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


    উন্নয়ন কাজের স্বচ্ছতা প্রসঙ্গে এমপি চাঁদ বলেন, প্রতিটি প্রকল্প শতভাগ স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। খারাপ কাজের সঙ্গে আমার নিজের সন্তান জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।


    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাম্মী আক্তারের সভাপতিত্বে ১ কোটি ৩৮ লাখ ৭৮ হাজার ২৪৪ টাকা ব্যয়ে একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।


    বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।


    এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব আশরাফ আলী মলিন, সদস্য সুরুজ্জামান সুরুজ, মোকলেছুর রহমান মুকুল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহার আলী, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সভাপতি প্রভাষক আনোয়ার হোসেন পলাশ, রেজাউল করিম বাদশা, রহিম উদ্দিন, প্রভাষক নবাব আলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, বাজুবাঘা ইউনিয়ন যুবদলের সভাপতি ইমামুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম সরকার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সান্টু আলী, ছাত্রনেতা সৌরভ হোসেন, আমির হামজা মধু, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী সুমন রানা, ঠিকাদার জমির উদ্দিন, যুবদল নেতা সালে আহাম্মেদ সালাম, শফিকুল ইসলাম শফিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…