এইমাত্র
  • বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না জেলে শাহাদতের
  • সংরক্ষিত নারী আসনে আলোচনায় পাবনার আরিফা সুলতানা রুমা
  • দাউদকান্দিতে শিক্ষার্থী অপহরণের চেষ্টা
  • নওগাঁয় কবরস্থান থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
  • পাকুন্দিয়ায় অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত
  • এখন থে‌কে মানসম্মত গ‌বেষণা প্রবন্ধ প্রকাশ কর‌লেই, সম্মাননা প্রদান করা হ‌বে: বাকৃবি উপাচার্য
  • লিচুর রাজ্য ছেয়ে গেছে সোনালী মুকুলে, ব্যপক ফলনের সম্ভাবনা
  • নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ শেখের ৯০তম জন্ম বার্ষিকী পালিত
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

    রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম
    ছবি: সংগৃহীত

    রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) নামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

    আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালের দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বলেন, খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ২ নম্বর সড়কের সি ব্লকের একটি ৬তলা বাসা থেকে বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

    তিনি জানান, ওই শিক্ষার্থীকে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

    নিহতের মামা মহসিন জানান, জেরিন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা খোরশেদ আলীর মেয়ে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…