এইমাত্র
  • আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট
  • ইরানে হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল
  • পারিবারিক বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি!
  • নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
  • গণভোটের রায় আদালতে নিলে রাজপথে নামবে জনগণ: নাহিদ ইসলাম
  • ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের রায় আজ
  • খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে
  • শুরুতেই সব অস্ত্র প্রয়োগ করার ইচ্ছা নেই: ইরান
  • ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেপ্তার

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম

    চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেপ্তার

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওইসময় তাদের কাছ থেকে কিরিচ, ছুরি, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


    গ্রেপ্তাররা হলেন- মো. ইমন (২৪), মো. রায়হান (২৩), মো. হেলাল (৩০), মো. মাসুদ (২২) ও মো. মিনহাজ (২০)। তারা সবাই আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।


    পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ওইসময় তাদের কাছ থেকে দুটি কিরিচ, দুটি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। 


    আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সংঘবদ্ধ হয়ে ডাকাতির জন্য জড়ো হলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং আজই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। পলাতক ১০-১৫ জনকেও শনাক্তের চেষ্টা চলছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…