এইমাত্র
  • আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট
  • ইরানে হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল
  • পারিবারিক বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি!
  • নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
  • গণভোটের রায় আদালতে নিলে রাজপথে নামবে জনগণ: নাহিদ ইসলাম
  • ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের রায় আজ
  • খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে
  • শুরুতেই সব অস্ত্র প্রয়োগ করার ইচ্ছা নেই: ইরান
  • ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ইতিহাসের সবচেয়ে খারাপ ব্যক্তিদের একজন খামেনি: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম

    ইতিহাসের সবচেয়ে খারাপ ব্যক্তিদের একজন খামেনি: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম
    ছবি: সংগৃহীত

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।নেতার মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 

    স্থানীয় সময় রবিবার (১ মার্চ) ভোরে ইরান সরকার তার মৃত্যুর বিষয়টি ঘোষণা করে। এর আগের দিন দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়।

    রাষ্ট্রীয় টেলিভিশনে তার মৃত্যুসংবাদ পাঠ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এক উপস্থাপক। সরাসরি সম্প্রচারে বিবৃতি পড়ার সময় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে এবং তাকে কাঁদতে দেখা যায়।

    এদিকে খামেনেয়ি নিহতের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন,"। 

    যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

    এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে আর "নেই", তার "লক্ষণ ক্রমশ বাড়ছে" বলে দাবি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

    তার এই বক্তব্যের পর, অসমর্থিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয় যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হয়েছেন।

    একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।

    একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন যে, তেহরানে নিজ কম্পাউন্ডে চালানো হামলায় খামেনি নিহত হয়েছেন।

    এছাড়া নিউজ টুয়েলভ এবং টাইমস অব ইসরায়েলসহ একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যমও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সর্বোচ্চ নেতার মৃত্যুর দাবি করেছে।

    এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবিসি নিউজকে বলেছিলেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুজনেই "সুস্থ ও নিরাপদে" আছেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…