এইমাত্র
  • আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট
  • ইরানে হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল
  • পারিবারিক বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি!
  • নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
  • গণভোটের রায় আদালতে নিলে রাজপথে নামবে জনগণ: নাহিদ ইসলাম
  • ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের রায় আজ
  • খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে
  • শুরুতেই সব অস্ত্র প্রয়োগ করার ইচ্ছা নেই: ইরান
  • ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    আমিরাতে ১৩৭ ক্ষেপণাস্ত্র ও ২০৯ ড্রোন ছুড়েছে ইরান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

    আমিরাতে ১৩৭ ক্ষেপণাস্ত্র ও ২০৯ ড্রোন ছুড়েছে ইরান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম
    সংগৃহীত ছবি

    যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এরমধ্যে শুধু শনিবারই (২৮ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে ১৩৭টি ক্ষেপণাস্ত্র ও ২০৯টি ড্রোন ছুড়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

    রবিবার (১ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    আবুধাবির বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার বিমানবন্দরে হামলায় কমপক্ষে ১ জন নিহত ও সাতজন আহত হয়েছেন।

    আন্তর্জাতিক যান চলাচলের জন্যবিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরে আগাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এছাড়া রোববারও দুবাইয়ের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

    এদিকে ইরানে ২৪ ঘণ্টায় ১ হাজার ২০০টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। রোববার (০১ মার্চ) ইসরাইলের বিমান বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় তারা ইরানের ওপর ১ হাজার ২০০টির বেশি গোলাবারুদ (মিউনিশন) ব্যবহার করেছে।

    প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ও হামলার লক্ষ্যবস্তু ছিল। সেখানে অন্তত ১৪৮ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…