এইমাত্র
  • আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট
  • ইরানে হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল
  • পারিবারিক বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি!
  • নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
  • গণভোটের রায় আদালতে নিলে রাজপথে নামবে জনগণ: নাহিদ ইসলাম
  • ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের রায় আজ
  • খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে
  • শুরুতেই সব অস্ত্র প্রয়োগ করার ইচ্ছা নেই: ইরান
  • ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    খামেনি হত্যা: ভারতের কাশ্মীরে লাখো মানুষের বিক্ষোভ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০২:৩২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০২:৩২ পিএম

    খামেনি হত্যা: ভারতের কাশ্মীরে লাখো মানুষের বিক্ষোভ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০২:৩২ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজার হাজার শিয়া মুসলিম রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। 

    রবিবার (০১ মার্চ) শ্রীনগরের প্রধান চত্বরে বড় সমাবেশ হয়েছে।

    বিক্ষোভকারীরা লাল, কালো ও হলুদ পতাকা হাতে জড়ো হন। সমাবেশে ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান শোনা যায়। পরিবেশ ছিল আবেগঘন। তবে সমাবেশ বেশিরভাগ সময় শান্তিপূর্ণ ছিল।

    সৈয়দ তৌফিক এএফপিকে জানান, ‘আজ আমরা সবাই খুব ভারাক্রান্ত হৃদয়ে আছি। আমরা আমাদের প্রিয় নেতার জন্য শোক করছি, যিনি শহীদ হয়েছেন। ট্রাম্পের জন্য আমাদের একটি বার্তা আছে ... আমরা সবসময় তোমাদের জুলুমের বিরুদ্ধে দাঁড়াব।’

    আরেক বিক্ষোভকারী ইশফাক ওয়ানি মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মুসলিম দেশগুলোকে ‘এক পতাকার নিচে’ ঐক্যবদ্ধ হতে হবে।

    কাশ্মীরের আরও বিভিন্ন এলাকায় একই ধরনের বিক্ষোভ হয়। ভারতের যেসব অঞ্চলে উল্লেখযোগ্য শিয়া মুসলিম জনসংখ্যা আছে, সেখানেও প্রতিবাদ হয়েছে।

    জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ইরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, তিনি এ ঘটনার বিষয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

    তিনি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘উত্তেজনা বা অস্থিরতা সৃষ্টি করতে পারে এমন কোনো কাজ এড়িয়ে চলুন।’

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…