এইমাত্র
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
  • ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প
  • দাম বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির
  • লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  • ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
  • ইরানের সঙ্গে সংঘাতে তিন মার্কিন সেনা নিহত, আহত ৫
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহত
  • ইরানের রাষ্ট্রদূতকে তলব করল সৌদি আরব
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বাঘায় দই ও মিষ্টির দোকানে অনিয়ম এবং সারের দাম বেশি নেওয়ায় জরিমানা

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:২৯ পিএম
    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:২৯ পিএম

    বাঘায় দই ও মিষ্টির দোকানে অনিয়ম এবং সারের দাম বেশি নেওয়ায় জরিমানা

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:২৯ পিএম

    রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    রবিবার (১ মার্চ) সকাল ১১টার দিকে বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বিপুল বিশ্বাস।

    আদালত সূত্রে জানা গেছে, আড়ানী বাজারের ‘পাল মিষ্টান্ন ভাণ্ডার’-এ দইয়ের উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকা এবং মিষ্টির মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের একটি সার ও কীটনাশকের দোকানে সারের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, টালি খাতায় যথাযথভাবে হিসাব লিপিবদ্ধ না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযান চলাকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

    রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বিপুল বিশ্বাস জানান, পবিত্র রমজান ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…