রাজধানীতে ঢাকা ওয়াসার এটিএম বুথের মাধ্যমে সরবরাহ করা পানির দাম বাড়ানো হয়েছে। এখন থেকে ওয়াসার এটিএম বুথ থেকে সরবরাহ করা প্রতি লিটার পানির দাম পড়বে ১ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)।
রোববার (১ মার্চ) ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের সই করা এক অফিস আদেশে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৮ জানুয়ারি ঢাকা ওয়াসার কর্মসম্পাদন সহায়তা কমিটির ১৪তম সভায় বুথগুলোর অপারেশন ও মেইনটেনেন্স (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) খরচ বৃদ্ধি পাওয়ায় ওয়াটার এটিএম বুথের প্রতি লিটার পানির মূল্য ৮০ পয়সা (ভ্যাট+ট্যাক্সসহ) থেকে ১ টাকা (ভ্যাট+ট্যাক্সসহ) বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়। যা ১ মার্চ, ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।
এর আগে সবশেষ ২০২৩ সালে ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ানো হয়েছিল। ওই বছরের ১ আগস্ট প্রতি লিটার পানির দাম ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
এফএস