এইমাত্র
  • ইরানের পশ্চিমাঞ্চলীয় শহরে বোমা হামলা, ৪৩ সেনা নিহত
  • বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
  • ইরানে হামলার জবাব দেয়ার ঘোষণা হেজবুল্লাহর
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ ইসরায়েলি নিহত
  • ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প
  • দাম বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির
  • লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  • ইরানের জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের
  • মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ৩
  • আজ সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ‎একেএস কারখানায় ডাতাকি ও ভাংচুরের ঘটনায় গ্রেফতার ৭

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১০:৫৮ পিএম
    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১০:৫৮ পিএম

    ‎একেএস কারখানায় ডাতাকি ও ভাংচুরের ঘটনায় গ্রেফতার ৭

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১০:৫৮ পিএম

    চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল কারখানায় ডাকাতি ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


    শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সীতাকুণ্ড থানার পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। রবিবার (১ মার্চ) তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


    গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ জামাল (৩৮), রমজান আলী (২৮), মোঃ রনি (২০), মোঃ এছহাক (৪৮), আরশাদুর রহমান ওরফে মিজান (২০), মোঃ আলাউদ্দিন (৪৮) ও মোঃ খোকন (৩০)। তাঁরা সবাই সীতাকুণ্ডের বিভিন্ন এলাকার বাসিন্দা।


    পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল কারখানায় ঢুকে লুটপাটের চেষ্টা চালায়। এ সময় কারখানার শ্রমিকরা চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসেন। জনরোষের মুখে ডাকাত দল ভাঙচুর চালিয়ে পিছু হটে। এই ঘটনায় মোঃ আলাউদ্দিন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।


    মামলা দায়েরের পর থেকেই আসামিরা গা ঢাকা দেন। পরবর্তীতে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের কয়েকটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে উল্লিখিত সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


    সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম বলেন, “আবুল খায়ের স্টিলে হামলা ও ভাঙচুরের ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। এই ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…