এইমাত্র
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • স্বামী ও মেয়েকে হারানোর পর চলে গেলেন খামেনির স্ত্রীও
  • শাহিনুর সাগরকে চান নোয়াখালীর জনগণ
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহজালাল বিমানবন্দরে ৩ দিনে ১০২ ফ্লাইট বাতিল
  • সরিষাবাড়ীতে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান
  • বাঁশখালীতে যুবদল নেতা আনু হত্যা: রিমান্ডে শ্যালক ইসমাইল
  • আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করলেন ছাত্রদল নেতা
  • দোল পূর্ণিমায় মঙ্গলবার বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
  • জীবননগরে গাছে গাছে শোভা পাচ্ছে শ্বেতশুভ্র সজনে ফুল
  • আজ সোমবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২টি ব্যাংকসহ ১০ দোকান পুড়ে ছাই

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৬:৫৫ পিএম
    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৬:৫৫ পিএম

    সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২টি ব্যাংকসহ ১০ দোকান পুড়ে ছাই

    মো. ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৬:৫৫ পিএম

    নীলফামারীর সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্র শহীদ ডা. জিকরুল হক রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বহুতল ভবনে থাকা দুইটি ব্যাংকের শাখাসহ অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

    সোমবার (০২ মার্চ) বেলা ১২টার দিকে শহীদ ডা. জিকরুল হক সড়কের একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তুলা ও কাপড়ের মতো দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও পর্যাপ্ত পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

    পরবর্তীতে রংপুরের তারাগঞ্জ, দিনাজপুরের পার্বতীপুর এবং নীলফামারীর উত্তরা ইপিজেড থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় পুরো সড়কজুড়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।


    স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগুনে ফেরদৌস কটন হাউজ, আকবর কটন শপ, রাজা বেডিং হাউজ ও একরামুল হক কটন শপ নামে চারটি টিনশেড আধাপাকা দোকানের মালামালসহ সবকিছু পুড়ে যায়। পরে আগুনের লেলিহান শিখা পাশের আটতলা ভবনে ছড়িয়ে পড়ে।

    ভবনের দ্বিতীয় তলায় থাকা ঢাকা ব্যাংক-এর শাখা এবং তৃতীয় তলায় থাকা ঢাকা মার্কেন্টাইল এন্ড কো-অপারেটিভ ব্যাংক-এর শাখায় আগুন লাগে। পানির স্বল্পতার কারণে দুটি ব্যাংকেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে নিচতলায় থাকা বেস্ট বাই শোরুম অল্পের জন্য রক্ষা পায়।

    আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আকবর কটন শপের পেছন দিক থেকে প্রথম আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

    ঘটনাস্থলের পাশে থাকা ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম বলেন, ‘হঠাৎ করে দোকানের পেছন দিক থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া উঠতে দেখি। কয়েক মিনিটের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আমরা নিজেরা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, কিন্তু তুলা ও কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পানির অভাবে ফায়ার সার্ভিসের সদস্যদেরও অনেক কষ্ট করতে হয়েছে।’

    সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতিহা তাকলিমা জানান, ‘আগুন নিয়ন্ত্রণে সৈয়দপুর ফায়ার সার্ভিসের ইউনিটের পাশাপাশি তারাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটসহ মোট আটটি ইউনিট কাজ করেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    রংপুর রেঞ্জের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পানির স্বল্পতার কারণে নিয়ন্ত্রণে আনতে কিছুটা বিলম্ব হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর্থিক ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।’


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…