এইমাত্র
  • শাহিনুর সাগরকে চান নোয়াখালীর জনগণ
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহজালাল বিমানবন্দরে ৩ দিনে ১০২ ফ্লাইট বাতিল
  • সরিষাবাড়ীতে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান
  • বাঁশখালীতে যুবদল নেতা আনু হত্যা: রিমান্ডে শ্যালক ইসমাইল
  • আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করলেন ছাত্রদল নেতা
  • দোল পূর্ণিমায় মঙ্গলবার বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
  • জীবননগরে গাছে গাছে শোভা পাচ্ছে শ্বেতশুভ্র সজনে ফুল
  • বাউফলে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মন্দির পরিদর্শনে এমপি
  • গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার চুরি!
  • ইরানে ক্ষমতায় আসার মতো সম্ভাব্য সব ব্যক্তি নিহত: ট্রাম্প
  • আজ সোমবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বাঁশখালীতে যুবদল নেতা আনু হত্যা: রিমান্ডে শ্যালক ইসমাইল

    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম
    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম

    বাঁশখালীতে যুবদল নেতা আনু হত্যা: রিমান্ডে শ্যালক ইসমাইল

    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম

    চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমান উল্লাহ আনুকে অপহরণের পর গুম ও হত্যা মামলার অন্যতম আসামি ইসমাইলুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ মার্চ) দুপুরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ এ আদেশ দেন।

    বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী ও মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. মিসবাহ উদ্দিন সাদেক জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল বাশার ইসমাইলুর রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

    আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ইসমাইলুর রহমান নিখোঁজ আমান উল্লাহ আনুর সৎ শ্যালক। পারিবারিক সূত্রে জানা গেছে, গোলাম রহমানের পালিত মেয়ে আইমুন নেছা (ডাকনাম পাখি)কে বিয়ে করেন আনু। গোলাম রহমানের মৃত্যুর পর জমিজমা নিয়ে ইসমাইলুর রহমানের সঙ্গে আনুর বিরোধ সৃষ্টি হয়।

    পরে সম্পর্কের উন্নতি হলে ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি সকালে তাঁরা চট্টগ্রাম শহরে যান এবং মুরাদপুর এলাকায় ইসমাইলুর রহমানের সৎমাতা জান্নাতুল ফেরদৌসের বাসায় দুপুরের খাবার খান। বিকেলে আনুর বড় বোন ও মামলার বাদী মমতাজ বেগম ভাইয়ের মোবাইলে যোগাযোগ করলে আনু জানান, তিনি বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠবেন। এরপর তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

    মমতাজ বেগম পরে ইসমাইলুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, দুলাভাইকে গাড়িতে তুলে দিয়েছেন এবং নিজে চাতরী চৌমুহনী এলাকায় যানজটে আছেন। ওই দিন থেকে আমান উল্লাহ আনু নিখোঁজ হন। পরে ইসমাইল আত্মগোপনে গিয়ে বিদেশে চলে যান বলে অভিযোগ রয়েছে।

    মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আবুল বাশার বলেন, আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্‌ঘাটন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

    ইসমাইলুর রহমান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমিরপাড়ার মৃত গোলাম রহমানের ছেলে।

    মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী ফেরার পথে আনুকে অপহরণ করা হয়। ১২ ফেব্রুয়ারি আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে অজ্ঞাত নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।

    এ ঘটনায় ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম. হারুনুর রশীদ, তাঁর ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবিরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন মমতাজ বেগম। গত বছরের ১৯ আগস্ট চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত তা আমলে নিয়ে আনোয়ারা থানাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

    মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন প্যানেল চেয়ারম্যান আরফাতুল ইসলাম এমরান, পুতু চৌধুরী, আবদুল আজিজ টিপু, আবদুল মোমেন, আবদু সাত্তার, মো. হেলাল উদ্দিন ও রোজিনা আক্তার। এজাহারে অভিযোগ করা হয়েছে, তাঁরা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িত।

    এর আগে ২০১৯ সালে অভিযোগ জানানো হলেও মামলাটি অগ্রগতি পায়নি। পরবর্তীতে নতুন করে মামলা দায়ের করা হয়। বাদীপক্ষের আশা, বিচার প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…