এইমাত্র
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • স্বামী ও মেয়েকে হারানোর পর চলে গেলেন খামেনির স্ত্রীও
  • শাহিনুর সাগরকে চান নোয়াখালীর জনগণ
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহজালাল বিমানবন্দরে ৩ দিনে ১০২ ফ্লাইট বাতিল
  • সরিষাবাড়ীতে ৪ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান
  • বাঁশখালীতে যুবদল নেতা আনু হত্যা: রিমান্ডে শ্যালক ইসমাইল
  • আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করলেন ছাত্রদল নেতা
  • দোল পূর্ণিমায় মঙ্গলবার বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
  • জীবননগরে গাছে গাছে শোভা পাচ্ছে শ্বেতশুভ্র সজনে ফুল
  • আজ সোমবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ফুলবাড়ীতে বালু উত্তোলনকারীর ১ লাখ টাকা জরিমানা

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম

    ফুলবাড়ীতে বালু উত্তোলনকারীর ১ লাখ টাকা জরিমানা

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে এক বালু ব্যবসায়ীর ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

    সোমবার (০২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

    জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বাগেরবাজার এলাকায় ধরলা নদী থেকে ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা চালিয়ে আসছে একটি বালু ব্যবসায়ী সিন্ডিকেট।

    খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন অবৈধ বালু উত্তোলন বন্ধে সেখানে পুলিশসহ  অভিযান চালান। এ সময় ট্রক্টরের দেখা না পেলেও বালু উত্তোলনকারী সিন্ডিকেটের মুলহোতা রফিক মিয়া (৩৮) কে আটক করা হয়।

    পরে আটক রফিক মিয়া অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতে নগদ এক লক্ষ টাকা জরিমানা দিয়ে মুক্তি পান। তিনি কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলার পাঁচপীর ইউনিয়নের গোড়াইবাড়ী মুন্সীপাড়ার এলাকার মৃত আকবর আলীর ছেলে। 

    ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার অভিযোগে একজনের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…