এইমাত্র
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • স্বামী ও মেয়েকে হারানোর পর চলে গেলেন খামেনির স্ত্রীও
  • আজ সোমবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১০:১৪ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১০:১৪ পিএম

    ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১০:১৪ পিএম

    ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. রায়হান গন্ধী আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

    সোমবার (০২ মার্চ) বিকালে কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জি,এস শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রায়হান গন্ধিকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।

    জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জি,এস শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুবদল নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন স্থানীয় নেতারা। 

    ভাইরাল হওয়ায় ৩৭ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, যুবদল নেতা মো. রায়হান গন্ধী বাফুফে জার্সি পরিহিত একটি ঘরের বসে আছেন। তার বাম হাতে একটি ফয়েল পেপার এবং ডান হাতে একটি গ্যাসলাইট। মুখে চিকন পাইপের মতো কিছু একটি বস্তু দুই ঠোঁট দিয়ে চেপে ধরে ধোঁয়া টানতে দেখা যায় তাকে। ফয়েল পেপারের নিচে গ্যাসলাইটের আগুন দিয়ে উপরে রাখা বস্তুটি হিট করে ধোঁয়া গ্রহণের পুরো প্রক্রিয়াটি ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়। 

    ধারণা করা হয়, তার সঙ্গে আরও কয়েকজন ইয়াবাসেবী ছিলেন। তাদের মধ্যে কেউ একজন ভিডিও ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। যুবদল নেতার ভিডিও ফেসবুকে দেখে অনেকেই মন্তব্যের ঘরে লেখেন, অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার করা হোক। এর ধারাবাহিকতায় কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রায়হান গন্ধিকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

    এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরিফ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে বিন্নাটি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রায়হান গন্ধীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…