এইমাত্র
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    টেকনাফে ২০০ কেজির বোল মাছ আড়াই লাখ টাকায় বিক্রি

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৬:৩০ এএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৬:৩০ এএম

    টেকনাফে ২০০ কেজির বোল মাছ আড়াই লাখ টাকায় বিক্রি

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৬:৩০ এএম

    কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ শিকাররত জেলের জালে ধরা পড়েছে ২০০ কেজি ওজনের বিশাল আকারের একটি বোল মাছ। 

    বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালের দিকে মাছ বহনকারী ট্রলারটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশিং ঘাটে এসে পৌঁছায়। এসময় মাছটিকে এক নজর দেখার জন্য ফিশারিতে মাছ ব্যবসায়ীরা ভিড় জমায়।

    তথ্য নিয়ে জানা যায়, সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম গভীর সাগরে জেলেদের জালে বিশাল আকারের এই মাছটি ধরা পড়েছে। মাছটি পেয়ে ফিশিং ট্রলারে থাকা জেলেরা মহা খুশিতে মাতোয়ারা।

    এবিষয়ে জানতে চাইলে মাছ ব্যবসায়ীরা সময়ের কণ্ঠস্বরকে জানান, মাছ পাওয়া ফিশিং ট্রলারের মালিক মো. রাসেল। উক্ত ট্রলারটি গত ৩ মার্চ জেলেদের নিয়ে সাগরে মাছ শিকার করার উদ্দেশ্যে রওনা হয়েছিল। 

    এরপর (বৃহস্পতিবার) ভোর রাতের দিকে, সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় জেলেদের ফেলা জালে বিশাল আকারের এই বোল মাছটি আটকা পড়েছে। 

    ফিশিং ঘাটে নিয়ে আসার পর ২০০ কেজি ওজনের বোল মাছটি কয়েক জন ব্যবসায়ী যৌথ ভাবে ২ লাখ ৬০ হাজার টাকা দামে ক্রয় করে নিয়েছেন।

    শুক্রবার (৬ মার্চ)  জুমার নামাজের পর এই মাছটি কেটে কেজি হারে বিক্রি করা হবে বলেও জানান তারা।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…