এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বাঘার ঐতিহাসিক ৫০০ বছরের মেলা দুই সপ্তাহব্যাপী চলবে

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১০:৪০ এএম
    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১০:৪০ এএম

    বাঘার ঐতিহাসিক ৫০০ বছরের মেলা দুই সপ্তাহব্যাপী চলবে

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১০:৪০ এএম

    রাজশাহীর বাঘা উপজেলায় প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ইজারা সম্পন্ন হয়েছে। ধর্মীয় চেতনায় আঘাত হানতে পারে এমন কোনো কার্যক্রম না করার শর্তে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টায় এ মেলার ইজারা দেওয়া হয়।

    উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইজারা প্রক্রিয়ায় দুই সপ্তাহের জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় মেলাটি ইজারা পান বাঘা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও রাজশাহী জেলা যুবদলের সদস্য শফিকুল ইসলাম (শফি)

    মেলা কমিটি সূত্রে জানা যায়, এ বছর ঈদের দিন থেকে শুরু হয়ে দুই সপ্তাহব্যাপী চলবে উন্মুক্ত এই মেলা। ইজারা ডাকে ১০ লাখ টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে মোট ৭৬ জন ঠিকাদার অংশগ্রহণ করেন। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে বাঘার সমাজসেবক প্রয়াত আরজ আলীর সন্তান শফিকুল ইসলামকে মেলার ইজারা প্রদান করা হয়।

    মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, বাঘার ঐতিহাসিক হযরত শাহদৌলার মাজার (ওয়াকফ এস্টেট), সুলতানি আমলে নির্মিত শাহী মসজিদ, দিঘি ও জাদুঘর ঘিরে প্রায় পাঁচ শতাব্দী ধরে রমজান শেষে এখানে বিশাল ঈদের জামাত, ঐতিহ্যবাহী ঈদ মেলা এবং মাজারকেন্দ্রিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়ে আসছে।

    স্থানীয়দের মতে, ঈদ মানেই আনন্দ। সেই আনন্দকে আরও বাড়িয়ে দেয় বাঘার ঐতিহ্যবাহী ঈদ মেলা। ঈদের দিন থেকে শুরু হওয়া এই মেলা প্রায় দুই সপ্তাহ ধরে চলে। এতে শুধু বাঘা উপজেলার মানুষই নয়, আশপাশের বিভিন্ন উপজেলার মানুষও অংশ নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

    ইজারা কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন বাঘা মাজার কমিটির রইশ খন্দকার আনারুল ইসলাম দিলীন , বাঘা উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান ,বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক, উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জাহাঙ্হীর হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুকলেছুর রহমান মুকুল, সুরুজ জামান, জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার ও উপজেলা যুবদল নেতা সালে আহাম্মেদ সালাম-সহ অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ।

    ঐতিহ্যবাহী এই ঈদ মেলাকে ঘিরে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…