এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    বিনোদন

    টানা ব্যস্ততার পর এবার ‘হারিয়ে’ যাবেন রাশমিকা-বিজয়

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম

    টানা ব্যস্ততার পর এবার ‘হারিয়ে’ যাবেন রাশমিকা-বিজয়

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম
    সংগৃহীত ছবি

    দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা তাঁদের বিয়ের সপ্তাহজুড়ে চলা উৎসবের সমাপ্তি ঘটালেন জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে। গতকাল ভারতের হায়দরাবাদ শহরের বিলাসবহুল হোটেল তাজ কৃষ্ণতে অনুষ্ঠিত সংবর্ধনায় চলচ্চিত্রজগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন। সেখানেই বিজয় জানান, টানা ব্যস্ততার পর এবার তাঁরা আবার ‘হারিয়ে’ যাবেন।

    সপ্তাহজুড়ে এসব আয়োজন শেষ করে বুধবার সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হলো এ উদ্‌যাপন।

    অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে রসিকতা করে বিজয় দেবরাকোন্ডা বলেন, ‘আজ সব উদ্‌যাপন শেষ করে আমরা একটু আড়ালে যেতে চাই। আবার হারিয়ে যেতে চাই।’ তাঁর পাশে দাঁড়িয়ে থাকা রাশমিকা মান্দানা হাসতে হাসতেই এ মন্তব্যে সায় দেন। তাঁদের এ মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। 

    ভক্তরা দীর্ঘদিন ধরেই এই জুটিকে একসঙ্গে দেখতে চেয়েছিলেন। যদিও দুজনেই দীর্ঘ সময় ধরে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন।

    তবে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে উপস্থিতি এবং পারস্পরিক সমর্থন ভক্তদের কাছে তাঁদের সম্পর্ককে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছিল। অবশেষে সেই সম্পর্কের আনুষ্ঠানিক রূপ পেল গত ২৬ ফেব্রুয়ারি বিয়ের মাধ্যমে। 

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…