এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার চকরিয়া-পেকুয়ায় আসছেন সালাহউদ্দিন আহমদ

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১১:৪৭ এএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১১:৪৭ এএম

    স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার চকরিয়া-পেকুয়ায় আসছেন সালাহউদ্দিন আহমদ

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১১:৪৭ এএম

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ আসন কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়ায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    জানা যায়, তিনি আগামী ৮ ও ৯ মার্চ দুই দিনের সরকারি সফরে কক্সবাজার ও চকরিয়া-পেকুয়ায় অবস্থান করবেন।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৮ মার্চ রবিবার দুপুর ২টায় তিনি বাংলাদেশ সচিবালয় থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সড়কপথে রওনা দেবেন। পরে বিকেল ৩টা ৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন। একইদিন বিকেল ৪টা ১০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন।

    সেখান থেকে সড়কপথে কক্সবাজার সার্কিট হাউজে যাবেন এবং সংক্ষিপ্ত সময় অবস্থান করবেন। পরে সন্ধ্যা ৭টায় তিনি কক্সবাজার থেকে পেকুয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। রাত ৮টার দিকে পেকুয়ায় পৌঁছে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

    পরদিন ৯ মার্চ সোমবার সকাল ১০টায় পেকুয়া থেকে ফের কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    সকাল সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

    দুপুর ২টায় তিনি কক্সবাজার সার্কিট হাউজ থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। পরে বিকেল ২টা ৪৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

    বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে গুলশানস্থ নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা দেবেন।

    স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া স্বাক্ষরিত সফর সূচীতে জানানো হয়, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি সফর।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…