এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজদিখানে রেলপথের রেলিং চুরির সময় পিকআপসহ গ্রেপ্তার ৩

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৮:১৮ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৮:১৮ পিএম

    সিরাজদিখানে রেলপথের রেলিং চুরির সময় পিকআপসহ গ্রেপ্তার ৩

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৮:১৮ পিএম

    মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া রেলপথের লোহার রেলিং কেটে চুরির সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (৬ মার্চ) ভোরে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও বিপুল পরিমাণ লোহার রড জব্দ করা হয়েছে।

    গ্রেপ্তারকৃতরা হলেন: পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের অহিদুল ইসলাম (২৮), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কইলাটি গ্রামের মো. সোহাগ (২৩) এবং সিরাজদিখান উপজেলার চর পানিয়া গ্রামের আফজাল হোসেন (৩৭)। এর মধ্যে অহিদুল ও সোহাগ ঢাকার জুরাইন এলাকায় বসবাস করেন এবং আফজাল হোসেন জব্দকৃত পিকআপ ভ্যানটির মালিক।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে চর পানিয়া গ্রামে রেলপথের পাশের জমিতে অভিযুক্তরা রেলিংয়ের লোহার রড কেটে পিকআপ ভ্যানে তোলার চেষ্টা করছিলেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে তাঁদের আটকে রাখেন এবং সিরাজদিখান থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে এবং মালামালসহ পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে।

    সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “সরকারি সম্পদ রক্ষায় পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আসামিদের এবং জব্দকৃত মালামাল কমলাপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।”


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…