এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    স্ত্রীকে শ্বশুরবাড়ি রেখে ফেরার পথে প্রাণ গেল স্বামীর

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম

    স্ত্রীকে শ্বশুরবাড়ি রেখে ফেরার পথে প্রাণ গেল স্বামীর

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম

    ভোলার লালমোহনে স্ত্রীকে শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মহিম হোসেন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

    শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের পাটোয়ারীর হাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহত মহিম ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন। পারিবারিক জীবনে তিনি এক সন্তানের জনক।

    শুক্রবার ভোরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় স্ত্রীকে তাঁর বাবার বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন মহিম। পথিমধ্যে পাটোয়ারীর হাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মহিমের মাথায় গুরুতর আঘাত লাগে এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…