এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৩৪

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৮:৩৬ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৮:৩৬ পিএম

    সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৩৪

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৮:৩৬ পিএম

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮১ পুরিয়া হেরোইন ও ২৩ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলার ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

    শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

    বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

    পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার ওসির নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এই অভিযান চালায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—মাঝিপাড়া এলাকার সজিব (২৭), শুভ মিয়া (২০), শাহজালাল (২৫), নতুন হাজিগঞ্জ এলাকার হৃদয় (৩৫), এসিআই পানিরকল এলাকার নূর ইসলাম বাবু (৩৫), মাঝিপাড়া এলাকার পারভীন আক্তার (৩৫) ও সুমি (২৬), সুমিলপাড়া বিহারী কলোনির মিঠুন (৩২), ইব্রাহিম (৪৫), নাছির (২৮), নাদিম হোসেন (২৮), শাহানাজ (৪৫), ইসরাত জাহান (৫০), লিমা (৩০), স্বপন (৪০), আশিক (২৩), জাহিদ (২২), আকাশ (২২), আরমান (৪৫), ইয়াসিন (২৩) এবং বিভিন্ন মামলায় আরও ১৩ জন।

    সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া আসামিদের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত, ৭ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (জিআর ও অন্যান্য) এবং ৬ জন নিয়মিত মামলার আসামি।

    তিনি আরও বলেন, “মাদক বিক্রেতা, সেবনকারী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।”


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…