এইমাত্র
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    লালমনিরহাটে কোটা সংস্কার আন্দোলনে সড়ক অবরোধ-বিক্ষোভ

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৩:০১ পিএম
    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৩:০১ পিএম

    লালমনিরহাটে কোটা সংস্কার আন্দোলনে সড়ক অবরোধ-বিক্ষোভ

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৩:০১ পিএম

    দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানে নেককারজনক হামলার বিচারের দাবিতে এবং চলমান কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।



    বুধবার (১৭ জুলাই) বেলা ১১টায় শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা জড়ো হয়ে পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড় প্রদক্ষিণ করে মিশন মোড় গোল চত্বর লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে অবস্থান করেন।


    এ সময় কাঠফাটা রোদ, আর তীব্র গরম মধ্যে আন্দোলনকারীরা, কোটা না মেধা, মেধা মেধা, শিক্ষা প্রতিষ্ঠানে  হামলা কেন, প্রশাসন জবাব দে, শিক্ষার্থীদের উপর হামলা কেন, প্রশাসন জবাব দে। মামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না, দফা এক, দাব এক,  কোটা নট কাম ব্যাক, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে। ইত্যাদি স্লোগান দিতে থাকেন।আন্দোলনকারীদের সড়ক অবরোধ করে ফুটবল খেলা সহ বিভিন্ন প্রকাশ উল্লাস করতে দেখা যায়।


    সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবী না মানা পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করে যাবো। সকল ধরনের অযৌক্তিক কোটা বাতিল করে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রেখে সংসদে অবিলম্বে আইন পাশ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। পরে শিক্ষার্থীরা টানা ২ ঘন্টা আন্দোলন শেষে কর্মসূচি স্থগিত করে ফিরে যান। 


    দেশের বিভিন্নস্থানে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা কোটা পদ্ধতি বাতিল করে অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ারও আহবান জানান। 


    লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, শিক্ষার্থীরা ‘শান্তিপূর্ণভাবে’ বিক্ষোভ করছে,  সরকারি যানমাল রক্ষায় এবং যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…