এইমাত্র
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও বড় হুমকি, জানাল ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৫:৪২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৫:৪২ পিএম

    ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও বড় হুমকি, জানাল ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৫:৪২ পিএম
    সংগৃহীত ছবি

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হলেও দেশটির এখনও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ব্যাপক সক্ষমতা রয়েছে।

    ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, ‘‌‘আমরা ইরানের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ধ্বংস করেছি। ইরানি এসব ব্যবস্থা ইসরায়েলি সীমান্তের জন্য বড় ধরনের হুমকি ছিল।’’

    তিনি বলেন, ‘‘আমরা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা অব্যাহত রাখব এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা কমিয়ে ফেলবো। তবে দেশটির এখনও উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য নয়।’’

    পৃথক এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, গত রাতে পশ্চিম ইরানের ইসফাহানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত, উৎপাদন ও উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল।

    ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।

    যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোনসহ যুদ্ধের অস্ত্র, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রমের জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা এবং বেসামরিক পণ্য তৈরি করে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ।

    ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইসরায়েলি সামরিক সরঞ্জামপ্রস্তুতকারক কোম্পানি আইএআইর সদরদপ্তরে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…