এইমাত্র
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    খেলা

    বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করলো পাকিস্তান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম

    বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করলো পাকিস্তান

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম
    সংগৃহীত ছবি

    বড় চমক এবং ব্যাপক রদবদল এনেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যথারীতি দলে অধিনায়ক হিসেবে আছেন শাহীন শাহ আফ্রিদি। মোহাম্মদ রিজওয়ান থাকলেও দলে জায়গা হয়নি তারকা ব্যাটার বাবর আজমের। নেই সাইম আইয়ুবও।

    ১৫ সদস্যের স্কোয়াডে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন ৬ জন ক্রিকেটার। তারা হলেন- সাহিবজাদা ফারহান, আবদুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজী গরি, সাদ মাসুদ, শ্যামল হুসাইন। এর মধ্যে ফারহান সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মের তুঙ্গে ছিলেন। ৩৮৩ রান করে এবারের বিশ্বকাপ তো বটেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের যেকোনো আসরেই সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। এছাড়া একই আসরে প্রথম ব্যাটার হিসেবে হাঁকিয়েছেন দুই সেঞ্চুরি।

    বাকিদের মধ্যে আবদুল সামাদ, মাজ সাদাকাত, সাদ মাসুদ এবং শ্যামল হুসাইন পাকিস্তান শাহীনসের স্কোয়াডে ছিলেন। আগামী ৮ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। ১১, ১৩ এবং ১৫ মার্চ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

    পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড :

    শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা এবং শ্যামল হুসাইন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…