এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরিশালে যুবদল নেতা হত্যা মামলায় মা-ছেলে গ্রেপ্তার

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ১১:২৯ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ১১:২৯ পিএম

    বরিশালে যুবদল নেতা হত্যা মামলায় মা-ছেলে গ্রেপ্তার

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ১১:২৯ পিএম

    নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক ও কাউনিয়া এলাকার বাসিন্দা সুরুজ গাজী হত্যা মামলায় মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর মো. ছগির হোসেন জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে গৌরনদী উপজেলা থেকে গ্রেপ্তারকৃতরা হলেন-কাউনিয়া এলাকার বাসিন্দা মজিবর হাওলাদারের স্ত্রী কনা বেগম ও তার ছেলে অনিক হাওলাদার।

    সূত্রমতে, গত ৩ মার্চ রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা সুরুজ গাজীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও অপর যুবদল নেতা নয়ন হাওলাদারকে কুপিয়ে জখম করে একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন সরদার ওরফে সোনা শাহিন ও তার সহযোগিরা। এ ঘটনায় নগরীর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি শাহিন সরদারসহ অন্যান্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছেন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…