এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বান্দরবানে অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:১৬ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:১৬ পিএম

    বান্দরবানে অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:১৬ পিএম

    পার্বত্য বান্দরবানের আলীকদমে অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার ৪ জনকে আটক করেছে পুলিশ। এ ব‌্যাপারে বুধবার ধর্ষণের শিকার ছাত্রী বাদী হয়ে থানায় চারজনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছে। পুলিশ এজাহার নামীয় আসামীদের আটক করেছে।

    আটককৃতরা হলো উপজেলার মংচাপাড়ার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে মো. করিম (১৯), নূর হোসেনের ছেলে মো. রাসেল (২১), লুদু মাঝির ছেলে আব্দুল মুবিন (২০), আবুল ফায়েজের ছেলে মো. ইকবাল (২৪)। তারা সকলেই আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ২নং ওয়র্ডের বাসিন্দা।

    মামলা এজাহার সূত্রে জানা গেছে, ছাত্রীটি মাতামুহুরী নদীতে গোসল করে বাড়িতে যাওয়ার সময় অভিযুক্তরা ইভটিজিং ও পরে মুখ চেপে ধরে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে একেরপর এক ধর্ষণ করে। ধর্ষণের পর ওই ছাত্রী তামাক ক্ষেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। পরে জ্ঞান ফিরলে বাড়িতে গিয়ে পিতা-মাতাকে ঘটনার বিষয়ে জানায়। এ ঘটনার পর অভিযুক্তরা মামলা না দিতে ভয়ভীতি প্রদর্শন করে।

    এ বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে ৪ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…