এইমাত্র
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর
  • মধ্যপ্রাচ্যে সংঘাত: শাহজালালে আরও ২৫ ফ্লাইট বাতিল
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    পত্নীতলায় ত্যাগী ও নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পিএম

    পত্নীতলায় ত্যাগী ও নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পিএম

    নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির ১৪ এপ্রিল ঘোষিত দ্বিবার্ষিক কাউন্সিলকে ঘিরে ‘ভুয়া ভোটার তালিকা’ ও ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অবমাননার’ অভিযোগে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ত্যাগী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি প্রার্থী আব্দুস সালাম। এতে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সদস্য, সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ।

    উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক প্রার্থী ও শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী আঃ সামাদ, আলতাফ শেখ, উপজেলা বিএনপি'র সদস্য রফিকুল আল আমিন, সদস্য মতিয়ার রহমান মন্টু, সদস্য প্রভাষক মিজানুর রহমানসহ ১১টি ইউনিয়নের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একটি বিশেষ মহল ভুয়া ভোটার তালিকা তৈরি করে কাউন্সিল অনুষ্ঠানের ষড়যন্ত্র করছে, যা কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপন্থী। তাঁরা বিএনপিকে রক্ষার স্বার্থে অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি জানান।

    এছাড়াও, সংবাদ সম্মেলনে বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, “আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি, কিন্তু বেরোবি ক্যাম্পাসে এখনও ফ্যাসিবাদী চক্র সক্রিয়। তারা বিভিন্নভাবে প্রমোশন পাচ্ছে, যা আমাদের মধ্যে সন্দেহের সৃষ্টি করছে। আমরা প্রশাসনকে দলীয়ভাবে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…