এইমাত্র
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • রাজবাড়ী-১ আসনে বিজয়ী বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
  • চাঁদপুর-১ আসনে বিএনপির এহছানুল হক মিলন বিজয়ী
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানের বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেব: ট্রাম্প

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০১:৪২ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০১:৪২ পিএম

    ইরানের বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেব: ট্রাম্প

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০১:৪২ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগির সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন। শনিবার ওমানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার পর উভয় দেশই এই বৈঠককে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ বলে আখ্যায়িত করে। 


    রোববার (১৪ এপ্রিল) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প এ মন্তব্য করেন।


    ইরানের পরমাণু প্রকল্প বন্ধ করার চুক্তি সম্পন্ন না হলে সামরিক অভিযান পরিচালনার হুমকি দিয়েছেন ট্রাম্প।


    বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র অ্যাক্সিওসকে জানায়, যুক্তরাষ্ট্র-ইরানের পরমাণু চুক্তি নিয়ে আগামী শনিবার রোমে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে।


    শনিবার ওমানের আলোচনাটি ছিল ইরান ও ট্রাম্প প্রশাসনের প্রথম বৈঠক। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে দুই পক্ষের মধ্যে সরাসরি বৈঠক হয়নি।


    কর্মকর্তারা আরও জানান, ‘অনুকূল, শান্ত ও ইতিবাচক পরিবেশে’ এ বৈঠক শেষ হয়।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…