এইমাত্র
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • ফজর নামাজের পর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচিতে জামায়াত আমির
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    তথ্য-প্রযুক্তি

    ১৭ মে থেকে বিটিআরসির বাধ্যতামূলক ই-লাইসেন্স কার্যক্রম শুরু

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ৬ মে ২০২৫, ০১:৫৪ পিএম
    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ৬ মে ২০২৫, ০১:৫৪ পিএম

    ১৭ মে থেকে বিটিআরসির বাধ্যতামূলক ই-লাইসেন্স কার্যক্রম শুরু

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ৬ মে ২০২৫, ০১:৫৪ পিএম
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) লাইসেন্স প্রদানের প্রক্রিয়াকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

    কমিশনের লাইসেন্সিং শাখা কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ মে থেকে এই ই-লাইসেন্স ব্যবস্থা বাধ্যতামূলকভাবে কার্যকর হবে। এরপর থেকে আর কোনো আবেদন কাগজে গ্রহণ করা হবে না।

    এই উদ্যোগের অংশ হিসেবে বিটিআরসি নতুন ‘লাইসেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’(এলআইএমএস) চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে লাইসেন্স নবায়ন, নাম ও ঠিকানা পরিবর্তনসহ সবধরনের আবেদন অনলাইনে সম্পন্ন করতে হবে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি লাইসেন্সধারী বা রেজিস্ট্রিকৃত সেবাদাতা প্রতিষ্ঠানকে এলআইএমএস-এ একটি ইউজার অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। কমিশন আবেদন যাচাই-বাছাই শেষে সরাসরি অনলাইনে ই-লাইসেন্স প্রদান করবে।

    বিটিআরসি মনে করছে, এই পদক্ষেপের ফলে সেবা গ্রহণে সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে এবং টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা ও দক্ষতা আরও বাড়বে।

    এদিকে কমিশনের সব বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…